রাসিকের ৮০৬ কোটি টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদিত হলো

 নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত বাজেট সভা

রাজশাহী সিটি কর্পোরেশনের ২০২৪-২৫ সংশোধিত ও ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদিত

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ২০২৪-২০২৫ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৫-২০২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদিত হয়েছে। রাসিকের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার উদ্দেশ্যে স্থানীয় সরকার বিভাগের গঠিত কমিটির বাজেট সভায় সর্বসম্মতিক্রমে বাজেটটি অনুমোদন পায়।

সোমবার (৩০ জুন) বিকেলে নগর ভবনের সিটি হল সভাকক্ষে অনুষ্ঠিত বাজেট সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক খোন্দকার আজিম আহমেদ, এনডিসি। তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট আয় ধরা হয়েছে ৮০৬ কোটি ৬১ লাখ ২১ হাজার ২১১ টাকা ৩৭ পয়সা। একই পরিমাণ ব্যয় নির্ধারণ করা হয়েছে ৮০৬ কোটি ৩৬ লাখ ২১ হাজার ২১১ টাকা ৩৭ পয়সা।

এর আগে, ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট ছিল ৮৩৭ কোটি ৪৪ লাখ ৭২ হাজার ৮৪৭ টাকা ৫৫ পয়সা, যা সংশোধিত বাজেটে কমিয়ে ৬০৯ কোটি ৮২ লাখ ২১ হাজার ৬৫৯ টাকায় নির্ধারণ করা হয়েছে।

এদিন একই স্থানে স্থানীয় সরকার বিভাগের গঠিত কমিটির ৬ষ্ঠ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন আলোচ্যসূচি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব মোছাঃ রুমানা আফরোজ, বাজেট ও হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খানসহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন নেসকো, পরিবেশ অধিদপ্তর, এলজিইডি, গণপূর্ত বিভাগ, ফায়ার সার্ভিস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। রাসিকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ.এ.এম আঞ্জুমান আরা বেগমসহ সংশ্লিষ্ট বিভাগ ও শাখার কর্মকর্তাবৃন্দ।

No comments

হতাহতদের সেবায় এগিয়ে আসুন, রক্তদান করুন

  হতাহতদের সেবায় এগিয়ে আসুন, রক্তদান করুন       ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, কু...

Theme images by mariusFM77. Powered by Blogger.