তুলাসহ তৈরি পোশাক শিল্পে ব্যবহৃত বিভিন্ন কাঁচামালের ওপর আরোপিত উৎসে কর সরকার প্রত্যাহার করেছে।

 


বৃহস্পতিবার (১৭ জুলাই) এনবিআরের করনীতি সদস্য এ কে এম বদিউল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আয়কর আইন, ২০২৩ (২০২৩ সালের আইন নং ১২) এর ধারা ৩৪৩ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এবং উৎসে কর বিধিমালা, ২০২৪-এর বিধি ৮-এর উপ-বিধির অধীনে আমদানিকৃত পণ্যের ওপর উৎসে কর সংগ্রহের হার শূন্য শতাংশ নির্ধারণ করা হয়েছে।

যেসব পণ্য এই কর ছাড়ের আওতায় এসেছে, তার মধ্যে রয়েছে—তুলা (বাছাইকৃত ও আঁচড়ানো), সিনথেটিক স্ট্যাপল ফাইবার, এক্রেলিক, আর্টিফিশিয়াল স্ট্যাপল ফাইবারসহ আরও কয়েকটি কাঁচামাল।

এর আগে চলতি বছরে তুলা আমদানিতে ২ শতাংশ অগ্রিম আয়কর (AIT) আরোপ করেছিল এনবিআর, যা ব্যবসায়ী মহলে সমালোচনার জন্ম দেয়।

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর তথ্য অনুযায়ী, সংগঠনটির আওতায় রয়েছে ১,৮৫৮টি স্পিনিং, উইভিং, এবং ডাইং-প্রিন্টিং-ফিনিশিং মিল। এই খাতে মোট বিনিয়োগ প্রায় ২৩ বিলিয়ন মার্কিন ডলার। তৈরি পোশাক খাত, যা দেশের প্রধান রপ্তানি আয়ের উৎস, সেখানে ব্যবহৃত সুতা ও কাপড়ের প্রায় ৭০ শতাংশই সরবরাহ করে দেশীয় বস্ত্র শিল্প।


No comments

হতাহতদের সেবায় এগিয়ে আসুন, রক্তদান করুন

  হতাহতদের সেবায় এগিয়ে আসুন, রক্তদান করুন       ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, কু...

Theme images by mariusFM77. Powered by Blogger.